পোস্টগুলি

আর্ন্তজাতিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস

ছবি
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না। এর আগে আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬% মানুষ

ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন একটি জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অপরদিকে জরিপের ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক এ জরিপের ফলাফল তুলে ধরা হয়। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার। তিনি জানান, রাউন্ড-৩ জরিপে মূলত ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোট প্রদানের ইচ্ছা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে জনমত তুলে ধরা হয়েছে। এই রাউন্ডটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে আগের রাউন্ডে অংশ নেওয়া উত্তরদাতাদের মতামতের পরিবর্তন তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের সঙ্গে সঙ্গে জনমত পরিবর্তিত হতে পার...

পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা

ছবি
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নামের ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি উড়ে গিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঐতিহ্যবাহী বিমানের ফ্লাইটটিকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এদিকে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, সংস্থাটি এই ফ্লাইটকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় বলে উল্লেখ করেছে।  ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, বিমানের বিইজি৩৪১ ফ্লাইটটি ঢাকা সময় বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১৫ মিনিটে উড়াল দেয়। পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে অবতরণ করে। এর আগে চলতি মাসের শুরুর দিকে জানানো হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার কথা।  বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ‘পূর্ণ আসন’ নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উ...