পোস্টগুলি

শেষ মূহুর্তে মেয়েটিকে পানি খাওয়াতে পারেনি

ছবি
মৃত্যুর আগে ইরা 'পানি' খাওয়ার জন্য অনেক ছটফট করেছিলো, বারবার পানির জন্য আকুতি জানিয়েছিলো। কিন্তু শ্বাসনালী কাটার সার্জারির জন্য পানি দেওয়া নিষেধ ছিলো - সাংবাদিককে আফসোস করে জানাচ্ছিলো ইরার চাচা। ওর পরিবারের এই আফসোসে বুকটা ফেটে যাচ্ছে যে, শেষ মূহুর্তে মেয়েটিকে পানি খাওয়াতে পারেনি। ওর চাচা দাবী করে , যে পাষণ্ড শিশুটিকে এত কষ্ট দিয়ে ইরাকে মেরেছে। পানি পর্যন্ত খেতে পারেনি। তাঁর ফাঁসি চাই। রবিবার যা ঘটেছিলো ইরার ভাগ্যেঃ কুমিরায় দাদার বাড়িতেই ইরার জন্ম। কিন্তু এই ভিটেতে জায়গা স্বল্পতার কারণে ভাড়া বাড়িতে থাকতো ইরারা। বেশী দূরে নয়। কাছাকাছিই। হেঁটেই আসা যায়। পেশায় ইরার বাবা একজন রিক্সাচালক। জন্ম ভিটা হওয়ায় দাদুর বাড়ির প্রতি টান থেকেই প্রায়ই সে দাদুর বাসায় ছুটে আসতো। রবিবার সকাল ৯টায় সে দাদুর বাসায় যাওয়ার বায়না ধরলে, ওর মা নিষেধ করে। ছোট আরেকটি বোন ছিলো। তাকে কোলে নিয়ে খেলতে বলে। কিন্তু ইরা দাদু বাড়ি থেকে ফিরে এসে বোনকে কোলে খেলবে বলে, বের হয়ে যায়।

সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস

ছবি
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না। এর আগে আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

কন্যা সন্তানের বাবা হলেন ‘কাবিলা’খ্যাত পলাশ

ছবি
টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন পলাশ-নাফিসা দম্পতি।  পলাশ গণমাধ্যমকে বলেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে-মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’  ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেতা। পরের বছর তাদের ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়। আর এবার তারা কন্যা সন্তানের বাবা-মা হলেন।  ছোট পর্দায় কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পান পলাশ।  বর্তমানে তিনি সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেতা।  তার আগে ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ শুরু করেন পলাশ। দ...

বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেশটির সরকারের সিদ্ধান্তের ওপরই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্টে খেলতে রাজি হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নেয় তারা। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিলেও আইসিসিকে এখনো কোনো লিখিত সিদ্ধান্ত জানায়নি পিসিবি। এরই মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে আইসিসি। শুধু অনুরোধেই থেমে না থেকে, নিজ উদ্যোগে পিসিবির সঙ্গে আলোচনাও শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও চেয়ারম্যান জয় শাহর সহকারী ইমরান খাজাকে এই আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি খাজাকে বলা হয়েছে, যেকোনো উপায়ে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা করতে। ‘রেভস্পোর্টস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে শুধু পিসিবিই নয়, বড় বিপাকে পড়তে পারে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ...

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী-সমর্থক

ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে রাঙ্গাবালী সরকারি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় তারা যোগ দেন। বিএনপিতে নব্য যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজাহিদ কমিটির রাঙ্গাবালী সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম খলিফা। বাকি যোগদানকারীরা আওয়ামী লীগের কর্মী ও সমর্থক। বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। আপনারা একদিন ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচটি বছর এলাকার উন্নয়ন ও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জনসভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।

উপদেষ্টাদের ‘কূটনৈতিক পাসপোর্ট‘ জমা নিয়ে আলোচনা কেন?

ছবি
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়ার আগেই কয়েকজন উপদেষ্টার ‘কূটনৈতিক পাসপোর্ট’ বা ‘লাল পাসপোর্ট’ জমা দেওয়ার বিষয়টি সম্প্রতি নানা প্রশ্ন আর কৌতূহলের জন্ম দিয়েছে। সাধারণত পদত্যাগের পর এই পাসপোর্ট জমা বা সমর্পণ করার রীতি থাকলেও কেন আগেভাগেই এই তোড়জোড়, সেটি নিয়েই মূলত আলোচনা। সম্প্রতি কয়েকজন উপদেষ্টার ‘কূটনৈতিক পাসপোর্ট’ জমা দেওয়ার বিষয়টি সামনে আসে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের এক বক্তব্যে। তিনি বলেন, ‘মন্ত্রীদের কেউ কেউ করেছেন (কূটনৈতিক পাসপোর্ট জমা), কারণ এরপর তাদের বাইরে যাওয়ার প্রশ্ন আছে। পাসপোর্ট এখন থেকেই নিয়ে নিলেন যাতে ভিসা নিতে সহজ হয়, সময়মতো যাতে নিতে পারেন। নিয়েছেন কেউ কেউ এটা ঠিক।’ যদিও উপদেষ্টা পরিষদের কে বা কতজন সদস্য কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করেছেন এটি নির্দিষ্ট করে বলেননি তিনি। এছাড়া নিজের পাসপোর্ট এখনো জমা দেননি বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, ‘আমি বা আমার স্ত্রী ডিপলোমেটিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট এখনো আমার কাছেই আছে এবং যথারীতি ওটা বহাল আছে।’ দায়িত্বের মেয়াদ থাকা অবস্থায় পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রীর নিজের কূটনৈতিক পা...

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬% মানুষ

ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন একটি জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অপরদিকে জরিপের ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক এ জরিপের ফলাফল তুলে ধরা হয়। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার। তিনি জানান, রাউন্ড-৩ জরিপে মূলত ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোট প্রদানের ইচ্ছা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে জনমত তুলে ধরা হয়েছে। এই রাউন্ডটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে আগের রাউন্ডে অংশ নেওয়া উত্তরদাতাদের মতামতের পরিবর্তন তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের সঙ্গে সঙ্গে জনমত পরিবর্তিত হতে পার...